placeholder

পরিচিতিঃ

পূর্ণবয়ষ্ক গলমাছি দেখতে একটা মশার মত। স্ত্রী গলমাছির পেটটা উজ্জ্বল লাল রঙের হয়। 

এরা রাতে আলোতে আসে, কিন্তু দিনের বেলায় বের হয় না। স্ত্রী গলমাছি সাধারণত পাতার নিচের পাশে ডিম পাড়ে। তবে মাঝে-মাঝে পাতার খোলের উপরও ডিম পাড়ে। 

ধানের উপরে গলমাছির জীবনচক্র সম্পূর্ণ হতে ৯ থেকে ২৪ দিন সময় লাগে। 

ধানের চারা অবস্থা থেকে যদি আক্রমণ শুরু হয় তাহলে কাইচ থোড় অবস্থা আসা পর্যন্ত সময়ে এ পোকা কয়েকবার জীবনচক্র সম্পূর্ণ করতে পারে।

ক্ষতির ধরণঃ

এ পোকার আক্রমণের ফলে ধান গাছের মাঝখানের পাতাটা পিঁয়াজ পাতার মত নলাকার হয়ে যায়। এ জন্য এ পোকার ক্ষতির নমুনাকে “পিঁয়াজ পাতার গল” বলা হয়ে থাকে। 

এ গলের বা নলের প্রথামাবস্থায় রঙ হালকা উজ্জ্বল সাদা বলে একে “সিলভার শুট বা রুপালী পাতা” বলা হয়। 

গল হলে সে গাছে আর শীষ বের হয় না। তবে গাছে কাইচ থোড় এসে গেলে গলমাছি আর গল সৃষ্টি করতে পারে না।

ক্ষতির ব্যপ্তিঃ

গলমাছি বা নলিমাছি এর আক্রমনে সাধারণত ধানের ফলন শতকরা প্রায় ৩০ – ৪০ ভাগ কমে যেতে পারে।

অন্যান্য বিভাগসমূহ