placeholder

পরিচিতিঃ

  • পূর্ণবয়ষ্ক গলমাছি দেখতে একটা মশার মত। স্ত্রী গলমাছির পেটটা উজ্জ্বল লাল রঙের হয়। 
  • এরা রাতে আলোতে আসে, কিন্তু দিনের বেলায় বের হয় না। স্ত্রী গলমাছি সাধারণত পাতার নিচের পাশে ডিম পাড়ে। তবে মাঝে-মাঝে পাতার খোলের উপরও ডিম পাড়ে। 
  • ধানের উপরে গলমাছির জীবনচক্র সম্পূর্ণ হতে ৯ থেকে ২৪ দিন সময় লাগে। 
  • ধানের চারা অবস্থা থেকে যদি আক্রমণ শুরু হয় তাহলে কাইচ থোড় অবস্থা আসা পর্যন্ত সময়ে এ পোকা কয়েকবার জীবনচক্র সম্পূর্ণ করতে পারে।

ক্ষতির ধরণঃ

  • এ পোকার আক্রমণের ফলে ধান গাছের মাঝখানের পাতাটা পিঁয়াজ পাতার মত নলাকার হয়ে যায়। এ জন্য এ পোকার ক্ষতির নমুনাকে “পিঁয়াজ পাতার গল” বলা হয়ে থাকে। 
  • এ গলের বা নলের প্রথামাবস্থায় রঙ হালকা উজ্জ্বল সাদা বলে একে “সিলভার শুট বা রুপালী পাতা” বলা হয়। 
  • গল হলে সে গাছে আর শীষ বের হয় না। তবে গাছে কাইচ থোড় এসে গেলে গলমাছি আর গল সৃষ্টি করতে পারে না।

ক্ষতির ব্যপ্তিঃ

  • গলমাছি বা নলিমাছি এর আক্রমনে সাধারণত ধানের ফলন শতকরা প্রায় ৩০ – ৪০ ভাগ কমে যেতে পারে।

অন্যান্য বিভাগসমূহ