placeholder

পরিচিতিঃ

  • ব্লাস্ট ধানের একটি ছত্রাকজনিত রোগ।
  • বাংলাদেশে এটি ধানের অন্যতম প্রধান রোগ।
  • রোগের জীবাণু- Pyricularia oryzae নামক ছত্রাক জীবানু।
  • রোগটি রোরো ও আমন মৌসুমে বেশি হয় এবং চারা অবস্থা থেকে ধান পাকার আগ পর্যন্ত যেকোন সময় দেখা যায়।
  • এটি পাতা ব্লাস্ট, গিট ব্লাস্ট ও শিষ ব্লাস্ট নামে পরিচিত।
  • অনুকূল অবস্থায় রোগটি দ্রুত বিস্তার লাভ করে এবং ধানের প্রভূত ক্ষতি করে থাকে।
  • রোগ প্রবন জাতে রোগটি হলে শতকরা ৮০ ভাগ পর্যন্ত ফলন কমে যায়।

ক্ষতির ধরণঃ

  • এ রোগে প্রথমে পত্র ফলকে অতি ছোট ডিম্বাকৃতি দাগ পড়ে। এ দাগের মাঝামাঝি অংশ প্রশস্থ হয় এবং দু’প্রান্ত সরু থাকে যাতে দাগটাকে মনে হয় অনেকটা চোখের মত। বড় দাগগুলোর (০-১.৫ বা ০.৩-০.৫ সেন্টিমিটার) কেন্দ্র ভাগ ধূসর বর্ণের হয়। আক্রমণ প্রবণ ধানের পাতা মরে যেতে পারে। 
  • কিন্তু প্রতিরোধক জাতের পাতার মধ্যে আলপিনের মাথার মত ছোট বাদামি দাগকে বাদামি দাগ রোগ বলে ভুল হতে পারে। 
  • ধান গাছের ব্লাস্ট রোগ কান্ডের গিঁটেও আক্রমণ করতে পারে। গিঁট পঁচে গিয়ে কালচে হয় এবং সহজেই ভেঙ্গে যায়। ছড়া বা শিষের গোড়া আক্রান্ত হয়। আক্রান্ত অংশ কালচে হয়ে ভেঙ্গে যেতে পারে যাকে শীষ ব্লাস্ট বলে। 
  • মাঠে এ রোগের আক্রমণ ব্যাপক হলে পুড়ে বসে যাওয়ার মত হয়।

ক্ষতির ব্যপ্তিঃ

  • ব্লাস্ট রোগের আক্রমণের ফলে ধানের ফলন শতকরা প্রায় ৮০ ভাগ কমতে পারে।

অন্যান্য বিভাগসমূহ